নিউজ প্রবাসী ডেক্স :
ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
মঙ্গলবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেকেন্দার মল্লিক (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার বাসিন্দা।
বুধবার জেলা স্বাস্থ্য বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুরে ৩৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে চারজনের মৃত্যু হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার পরামর্শ দিয়েছেন তিনি।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শও দেওয়া হয়েছে।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে জেলা প্রশাসন। মশার প্রজননস্থল ধ্বংসে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানও জোরদার করা হয়েছে। �

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts