নিউজ প্রবাসী ডেক্স :
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চংনোয়াগাঁও গ্রামের প্রয়াত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) এবং নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৪)।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে জাল নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে যান শাহ আলম ও মোকাররম। এ সময় হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।
দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা তাদের সন্ধানে বের হন। পরে হাওরের পানিতে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানান, মোকাররম ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। সম্প্রতি ছুটিতে বাড়ি এসে বিয়ে করেছিলেন তিনি। অন্যদিকে শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান বলেন, বজ্রপাতে দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts