নিউজ প্রবাসী ডেক্স ;

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম প্রান্তেও। বুধবার সকাল থেকে সেতুর পশ্চিম টোলপ্লাজা এলাকা থেকে মুলিবাড়ি আন্ডারপাস পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ঢাকামুখী লেনে দীর্ঘ যানজট দেখা দেয়।
তবে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, চন্দ্রা থেকে যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত তীব্র যানজটের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে পূর্ব প্রান্তের সব লেন উত্তরবঙ্গমুখী যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে ঢাকামুখী যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় পশ্চিম প্রান্তে যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।
ঈদ উপলক্ষে ঘরে ফেরা যাত্রীদের চাপে মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দীর্ঘ সময় আটকে থাকায় অনেককে চরম ভোগান্তি পোহাতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts