নিউজ প্রবাসী ডেক্স :

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি বাসা থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীর কাঁচাবাজার সংলগ্ন দারুল আমান মহল্লার সুজুকি কর্নার গলির একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতরা হলেন বেবী বেগম (৬০), শামীম ব্যাপারী (১৩) ও মোস্তাকিম ব্যাপারী (৪)। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সোনাডাঙ্গা থানা পুলিশ।
সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শরিফুল ইসলামের বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts