
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নগরী পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়, একজন নাগরিক হিসেবেও সবাইকে ভূমিকা রাখতে হবে।
শনিবার জুরাইনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “ঢাকা শহর আমাদের সবার। আমরা যদি যেখানে সেখানে ময়লা না ফেলি, তাহলে শহর পরিষ্কার রাখা অনেক সহজ হবে।” তিনি নগরবাসীকে আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।
এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের কাজের প্রশংসা করে বলেন, অনেক জায়গা ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে, তবে আরও কাজ বাকি রয়েছে।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে তিনি শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
সন্ধ্যায় গুলশানের বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।