
নিউজ প্রবাসী ডেক্স :
দৌলতদিয়া-পাটুরিয়া কাজিরহাট দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ১১ মে বিকাল ৪টায় বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিগত ঈদুল ফিতরে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা সরকারকে উদ্বিগ্ন করেছে। আগামী দিনে যাতে এ ধরনের দুর্ঘটনা কমে আসে, সে লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
মন্ত্রী জানান, সারাদেশে ৭৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা হবে। এছাড়া যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ থাকবে না এবং পশুবাহী ট্রাক নিরাপদে চলাচল করতে পারে সে বিষয়েও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় অনলাইন নিউজ পোর্টাল “ধূমকেতু”-এর সিনিয়র রিপোর্টার মো. আবু তোহা দৌলতদিয়া ঘাটে বিগত ঈদুল ফিতরের সময় বাস দুর্ঘটনায় বহু প্রাণহানির প্রসঙ্গ তুলে দৌলতদিয়া-পাটুরিয়া-কাজিরহাট পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
জবাবে মন্ত্রী বলেন, জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে এবং আগামী বাজেটে অর্থ বরাদ্দের চেষ্টা চলছে