
নিউজ প্রবাসী ডেক্স :
চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল আলোচিত শীর্ষ বৈঠক। বৃহস্পতিবার সকালে গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্যের চেয়ে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ক্ষেত্র বেশি গুরুত্বপূর্ণ। তিনি দুই দেশের স্থিতিশীল সম্পর্ককে বিশ্ব শান্তি ও অর্থনীতির জন্য ইতিবাচক বলে উল্লেখ করেন।
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শি জিনপিংয়ের সঙ্গে তার দীর্ঘদিনের ভালো সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।
দুই নেতার এই বৈঠকে ইরান পরিস্থিতি, তাইওয়ান ইস্যু, বিরল মৃত্তিকা সম্পদ ও বাণিজ্যিক সম্পর্কসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক উত্তেজনা ও অর্থনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে ট্রাম্প-শি বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে