নিউজ প্রবাসী ডেক্স :

চট্টগ্রামের রাউজান উপজেলায় আবারও বেড়েছে খুনোখুনি। গত প্রায় ২১ মাসে অন্তত ২৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে অধিকাংশই আধিপত্য বিস্তার ও দখল নিয়ে সংঘর্ষের ফল বলে মনে করছেন স্থানীয়রা।
সাম্প্রতিক সময়ে কদলপুর ও জঙ্গল রাউজান এলাকায় পরপর দুইজনকে গুলি করে হত্যা করা হয়। নিহতরা স্থানীয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের পেছনে সরাসরি রাজনৈতিক বিরোধের চেয়ে বালু উত্তোলন, পাহাড় কাটা ও স্থানীয় আধিপত্য বিস্তারই বড় কারণ হিসেবে উঠে আসছে।
পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপার সতর্ক করে বলেছেন, অপরাধ করে পালালেও শেষ পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে, স্থানীয় সচেতন মহল বলছে—দীর্ঘদিন একক নিয়ন্ত্রণের পর ক্ষমতার পালাবদলে এলাকায় নতুন করে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু হয়েছে, যা সহিংসতার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts