নিউজ প্রবাসী ডেক্স :

চট্টগ্রাম মহানগরীতে সাম্প্রতিক ভারী বৃষ্টির পর সড়কে পানি জমে দুর্ভোগ সৃষ্টি হলেও একে ‘জলাবদ্ধতা’ হিসেবে দেখতে নারাজ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।
সংসদে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নগরীর কয়েকটি স্থানে সাময়িকভাবে পানি জমে ‘জলজট’ তৈরি হয়েছিল, যা কয়েক ঘণ্টার মধ্যেই নেমে যায়। তার দাবি, চট্টগ্রাম ডুবে যাওয়ার যে খবর ছড়িয়েছে তার অনেকটাই অতিরঞ্জিত, এমনকি পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
সরেজমিন পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, খাল উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকায় কিছু স্থানে অস্থায়ী বাঁধ দেওয়ায় পানি নামতে বিলম্ব হয়। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে।
এদিকে, নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পের অংশ হিসেবে বহু খালের কাজ শেষ হয়েছে এবং বাকিগুলো দ্রুত সম্পন্নের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts