নিউজ প্রবাসী ডেক্স :

যশোরের অভয়নগর উপজেলাতে প্রেমঘটিত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধোপাদী দক্ষিণপাড়া হাড়িভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দগ্ধ যুবকের নাম অন্তর বিশ্বাস (৩০)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া গ্রামের সাগর বিশ্বাসের ছেলে। ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্রে অভয়নগরের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে উভয় পরিবারের মধ্যে মতবিরোধ ও টানাপোড়েন দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার সন্ধ্যায় অন্তর কুষ্টিয়া থেকে অভয়নগরে এসে প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে পরিবারের সদস্যদের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মানসিক চাপে পড়ে তিনি সঙ্গে আনা দাহ্য পদার্থ নিজের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভান এবং তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই খুলনায় রেফার করা হয়। চিকিৎসকদের মতে, তার শরীরের একাংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার চেষ্টা বলে ধারণা করা হলেও, ঘটনার পেছনে অন্য কোনো প্ররোচনা বা সংশ্লিষ্টতা আছে কি না—তা খতিয়ে দেখতে পরিবার ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts