নিউজ প্রবাসী ডেক্স :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতিতে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ প্রেক্ষাপটে আসন্ন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে কৌতূহল।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষে সম্ভাব্য মন্ত্রীদের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন। প্রস্তাবিত মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩২ থেকে ৪২ জনের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা রয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী, মোট সদস্যের এক-দশমাংশ টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত হতে পারেন।
বিশেষভাবে আলোচনায় এসেছে খুলনা বিভাগ। নির্বাচনে বিজয়ী খুলনা বিভাগের অন্তত চারজন সংসদ সদস্যের নাম সম্ভাব্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির তালিকায় রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তারা হলেন—যশোর-৩ আসনের অনিন্দ্য ইসলাম অমিত, মাগুরা-২ আসনের অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-৫ আসনের আলী আসগর লবি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংগঠন পরিচালনায় অভিজ্ঞতা, সংসদীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা এবং আঞ্চলিক ভারসাম্য বিবেচনায় রেখে এই চার নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts