নিউজ প্রবাসী ডেক্স :

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফরের সময় প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা যায়, অফিস শুরু হওয়ার নির্ধারিত সময়ের পরও অনেক কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিকে দপ্তরে পাওয়া যায়নি।
সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার কথা। তবে সরেজমিনে দেখা গেছে, অনেক মন্ত্রণালয়ে অফিস শুরুর এক ঘণ্টারও বেশি সময় পর কর্মকর্তারা দপ্তরে আসেন। কোথাও কোথাও মন্ত্রীর কক্ষ তখনও পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছিল।
অর্থ, বাণিজ্য, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, ধর্ম, সড়ক পরিবহন, শিক্ষা ও বিমান মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের উপস্থিতিতে শিথিলতা লক্ষ্য করা যায়। অনেক সচিব সকাল ৯টার পর অফিসে প্রবেশ করলেও তারা দাবি করেন, সাধারণত নির্ধারিত সময়ের মধ্যেই তারা দপ্তরে আসেন।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তুলনামূলক ভিন্ন চিত্র দেখা গেছে। সংশ্লিষ্ট মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা সকাল ৯টার আগেই দপ্তরে উপস্থিত ছিলেন বলে জানা যায়।
প্রশাসনের সাবেক শীর্ষ কর্মকর্তারা মনে করেন, সময়ানুবর্তিতা নিশ্চিত করতে শুধু নির্দেশনা নয়, কার্যকর নজরদারি ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ জরুরি। তাদের মতে, নিয়মিত হাজিরা পর্যবেক্ষণ ও প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে সরকারি দপ্তরগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts