নিউজ প্রবাসী ডেক্স :

চট্টগ্রাম নগরীর বাংলাবাজার এলাকায় বৃষ্টির মধ্যেই ট্রেনের দুটি পরিত্যক্ত বগিতে আগুন লেগে আংশিক ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে বন্দরের কাছে পানির টাংকির পাশের রেললাইনে রাখা বগিগুলোতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বগিগুলোর কিছু অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বগিগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রেললাইনে পড়ে ছিল এবং ভেতরে তেমন কোনো মূল্যবান সামগ্রী ছিল না। স্থানীয়দের দাবি, এসব বগিতে প্রায়ই মাদকসেবীদের আড্ডা বসত, যা আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।
বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ জানান, আগুনের প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্তের পর নির্ধারণ করা হবে।
এদিকে রেলের কর্মকর্তারা জানান, ব্যবহার অনুপযোগী হওয়ায় বগিগুলো ওই এলাকায় সংরক্ষণ করা হয়েছিল। আগুনে দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা নিশ্চিত করেছেন।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts