নিউজ প্রবাসী ডেক্স :

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বুধবার নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় সাগরিকার গোলে নিশ্চিত হয় বাংলাদেশের জয়। যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়রের বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে পাঠিয়ে উল্লাসে মাতেন এই ফরোয়ার্ড।
এর আগে ম্যাচে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা। তার গোলেই লড়াইয়ে ফিরে আসে বাংলাদেশ। শেষ পর্যন্ত সাগরিকার জয়সূচক গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি।
🎉 এই জয়ে টানা তৃতীয়বারের মতো সাফের ফাইনালে উঠল বাংলাদেশ। এর আগের দুই আসরেও নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলার মেয়েরা।
গোয়ার সেমিফাইনালেও যেন ফিরে এলো সেই স্মৃতি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে বাংলাদেশের ডাগআউট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts