
নিউজ প্রবাসী ডেক্স :
দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতারা সালকি ডুয়াপাড়া সীমান্ত দিয়ে একই পরিবারের চার সদস্যকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বুধবার ভোরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া পৌরসভার মির্জাপুর এলাকার বাসিন্দা আকুব্বর মোল্লা (৫১), তার স্ত্রী জাহানারা বেগম (৪৪), ছেলে বোরহান মোল্লা এবং জাহানারার ভাই রমজান মোল্লা।
স্থানীয় ইউপি সদস্য পঙ্কজ বসাক জানান, ভোরে গ্রামে প্রবেশের সময় স্থানীয়রা তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করেন। পরে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হলে তাদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চিত হওয়া যায়।
আটক ব্যক্তিদের বরাতে তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে বিএসএফ সীমান্তের লাইট বন্ধ করে তাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। তবে কোন সীমান্ত পয়েন্ট দিয়ে তারা প্রবেশ করেছেন, সে বিষয়ে তারা নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়। দিনাজপুর-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান বলেন, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বক্তব্য ও পরিচয় যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্তে ‘পুশ ইন’-এর এ ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে বিজিবি আরও তদন্ত