বিনোদন ডেস্ক:
যশ ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমা ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’-এর ‘তাবাহি’ গান প্রকাশের পর কিয়ারা আদভানির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ বিতর্কের মধ্যেই পর্দায় নিজের ব্যক্তিগত সীমারেখা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান, অন্তরঙ্গ দৃশ্য কিংবা অস্বস্তিকর পোশাকে অভিনয় করা তার ব্যক্তিগত নীতির বাইরে। এ কারণে ক্যারিয়ারে বেশ কয়েকটি বড় সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি।
কাজলের ভাষ্য, নিজের মূল্যবোধের সঙ্গে কখনো আপস করেননি। যেসব দৃশ্যে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না, সেসব চরিত্রে অভিনয় না করার সিদ্ধান্তে তিনি আজও অনড়। এতে বড় সুযোগ হারালেও সে বিষয়ে তার কোনো আক্ষেপ নেই।
মা হওয়ার পর চরিত্র বাছাইয়ে আরও সচেতন হয়েছেন বলেও জানান এই অভিনেত্রী। তার মতে, ভবিষ্যতে ছেলে যেন মায়ের কাজ দেখে গর্ব করতে পারে, সে বিষয়টিও এখন তার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে কিয়ারা আদভানি ও যশ অভিনীত ‘টক্সিক’ সিনেমাটি। অন্যদিকে কাজল আগরওয়াল অভিনীত ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ মুক্তি পাবে আগামী ২৪ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts