নিউজ প্রবাসী ডেক্স :
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনতে মামলার নথিসহ কয়েকটি বিষয়ে অতিরিক্ত ব্যাখ্যা চেয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নথি প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী দুই-এক দিনের মধ্যেই সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুবাইয়ে পাঠানো হবে।
মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের জানান, বেনজীরকে গ্রেপ্তারের পর বাংলাদেশ সরকার ও দুদক প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথি পাঠিয়েছিল। এর জবাবে দুবাই পুলিশ আরও কিছু তথ্য ও ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে। বর্তমানে তদন্ত কর্মকর্তা সেই জবাব প্রস্তুতের কাজ করছেন।
দুদক কোন কোন বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে, তা প্রকাশ না করলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় কোন আইনি কাঠামো ও প্রক্রিয়ায় বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে দুবাই পুলিশ।
দুদক জানিয়েছে, বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার নথি, গ্রেপ্তারি পরোয়ানা, এজাহার, অভিযোগপত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সংযুক্ত করে আবারও পাঠানো হবে। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইন অনুযায়ীই প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, পাসপোর্ট জালিয়াতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলার বিচার চলছে এবং বাকি মামলাগুলো তদন্তাধীন। ২০২৫ সালে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর চলতি বছরের ১২ জুন সংযুক্ত আরব আমিরাতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ সরকার।

About Author
newsprobasi@gmail.com
View All Articles
Check latest article from this author !
মাদকের বিরুদ্ধে ফুটবলের লড়াই, হুদা জগমোহনপুরে তরিকুল ইসলাম স্মৃতি টুর্নামেন্ট
আশুলিয়ায় বন্ধ ঘরে দম্পতি ও নবজাতকের মরদেহ, হত্যার সন্দেহ পুলিশের
জনগণের অধিকার নিয়ে ‘ছিনিমিনি’ হলে কাউকে ছাড় নয়: শফিকুর ঢাকা প্রতিনিধি: জনগণের অধিকার হরণ করা হলে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকটসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরুর আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে জনগণও তার জবাব দেবে। জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেক জায়গায় গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল দিতে হচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ কয়েকটি দাবিতে এই লং মার্চের আয়োজন করেছে জামায়াত জোট। সকাল ৭টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মতিঝিলে সমাবেশ শুরু হয়। পরে সকাল সোয়া ৮টার দিকে বিশাল গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন নেতা-কর্মীরা। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাধা-বিপত্তি এলেও লং মার্চ চট্টগ্রামে পৌঁছাবে। তবে কর্মসূচিতে বাধা দেওয়া হলে ঘোষিত ছয় দফা আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তোলেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। এর আগে গত ৬ আগস্ট চারটি বিভাগীয় শহর অভিমুখে ধারাবাহিক লং মার্চ ও ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল জোটটি। ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটার কথা।

September 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts