নিউজ প্রবাসী ডেক্স :

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন।
জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদের করা এই রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অস্থিরতা ও বিশৃঙ্খলার অভিযোগ এনে তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
রিট আবেদনকারী মহসিন রশীদ বলেন, গত ১৮ মাসে ঘটে যাওয়া সব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো অনির্বাচিত প্রশাসন বা শক্তি নির্বাচিত সরকারকে উৎখাত করার পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পরে ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করলে অন্তর্বর্তী সরকারের দায়িত্বের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts