নিউজ প্রবাসী ডেস্ক :

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির পক্ষ থেকে রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলার নির্ধারিত সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা আয়োজন নিয়ে প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন।

প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৭ সালের ৭ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ৬ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত বইমেলা আয়োজনের তারিখ চূড়ান্ত করা হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts