নিউজ প্রবাসী ডেক্স :

আফ্রিকার নাগরিকদের জন্য সীমান্ত উন্মুক্ত করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে পশ্চিম আফ্রিকার দেশ টোগো। এখন থেকে বৈধ আফ্রিকান পাসপোর্টধারীরা কোনো ধরনের ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারবেন এবং টানা ৩০ দিন অবস্থান করতে পারবেন।
গত রোববার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তকে মহাদেশীয় সংহতি ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের অংশ হিসেবে দেখছে টোগো সরকার। দেশটির নিরাপত্তা মন্ত্রী ক্যালিক্সতে মাদজুলবা জানিয়েছেন, আফ্রিকার জনগণের অবাধ চলাচল, বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময় বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, টোগো ভ্রমণের অন্তত ২৪ ঘণ্টা আগে অনলাইনে ট্রাভেল ডিক্লারেশন সম্পন্ন করতে হবে। এরপর প্রাপ্ত স্লিপ সীমান্তে প্রদর্শন করলেই ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে।
টোগো সরকারের আশা, এই পদক্ষেপ দেশটিকে ব্যবসা, পর্যটন ও বিনিয়োগের আঞ্চলিক কেন্দ্রে পরিণত করতে সহায়ক হবে। রুয়ান্ডা, ঘানা ও কেনিয়ার পর এবার টোগোও আফ্রিকান নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts