আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের অবশিষ্ট অংশ ধ্বংস করার মতো পদক্ষেপ নিতে হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্ভব হলে এমন পরিস্থিতি এড়িয়ে যেতে চান বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে চলমান লড়াই আরও বিস্তৃত করে একবারেই শেষ করে দেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন। তাঁর ভাষ্য, এর মাধ্যমে ভবিষ্যতে যেন এ ধরনের সংকট বা বিপদ আর ফিরে না আসে, সেটিই লক্ষ্য।

ট্রাম্প আরও বলেন, সম্ভব হলে ইরানের বাকি অংশ ধ্বংস না করাই তাঁর পছন্দ। তবে পরিস্থিতির কারণে হয়তো শেষ পর্যন্ত এমন পদক্ষেপ নিতে হতে পারে। এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের দাবি, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তা এখনো শেষ হয়নি। ওই যুদ্ধে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানের আগের অবস্থায় ফিরতে অন্তত ২৫ বছর সময় লাগবে বলে মনে করেন তিনি।

এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া ইরান কিছুই করছে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts