নিউজ প্রবাসী ডেক্স :

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে সমর্থন ও সংহতির বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি তেহরানের সঙ্গে মস্কোর দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন।
মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মুজতবা খামেনি দেশের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন।
এই নিয়োগকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, রাশিয়া সবসময়ই ইরানের নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও সেই সম্পর্ক অটুট থাকবে। একই সঙ্গে তিনি ইরানের প্রতি রাশিয়ার অবিচল সমর্থনের কথাও উল্লেখ করেন।
বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রসঙ্গ টেনে পুতিন বলেন, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করা নিঃসন্দেহে বড় সাহস ও দৃঢ়তার বিষয়।
অন্যদিকে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মুজতবা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে তিনি গ্রহণযোগ্য মনে করেন না।
ট্রাম্পের মতে, ইরানে এমন একজন নেতার প্রয়োজন যিনি দেশটিতে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হবেন। তিনি আরও মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য না হলে নতুন নেতৃত্ব দীর্ঘ সময় টিকতে নাও পারে।
বিশ্লেষকদের মতে, ইরানের নতুন নেতৃত্বকে ঘিরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভিন্ন অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts