নিউজ প্রবাসী ডেক্স :

ইসলামী ব্যাংককে ঘিরে চলমান বিতর্কে ধর্মীয় আবেগকে সামনে না আনার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে তিনি বলেন, ইসলামী ব্যাংক কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং একটি ব্যাংকিং প্রতিষ্ঠান; তাই এর মালিকানা, শেয়ার কাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় বাস্তবতা ও আইনের ভিত্তিতেই সিদ্ধান্ত হওয়া উচিত।

মঙ্গলবার সংসদে ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে বিরোধীদলীয় নেতার নোটিসের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃত ও বৈধ শেয়ারহোল্ডারদের তথ্য জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংককে ন্যায়নীতি ও স্বচ্ছতার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts