নিউজ প্রবাসী ডেক্স :

মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত প্রত্যাবর্তন, নাহিদ রানার আগুনঝরা বোলিং এবং ব্যাটারদের সম্মিলিত নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মিরপুরে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। ২০০৫ সালের পর এই প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
চার বছর পর জাতীয় দলে ফিরে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন মোসাদ্দেক হোসেন। বল হাতেও দুটি উইকেট শিকার করেন তিনি। অন্যদিকে গতি ও বাউন্সের ঝড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে বিধ্বস্ত করে ৪ উইকেট নেন নাহিদ রানা। তাদের নৈপুণ্যেই ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে স্মরণীয় এক জয় উদযাপন করে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts