নিউজ প্রবাসী ডেক্স :

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম কতটা সফলভাবে চলছে, তা সরেজমিনে দেখতে নিজেই রাস্তায় নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকালে ব্যক্তিগত গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিদর্শন করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকাল ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে বের হয়ে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন।

তিনি বলেন, “কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে চলছে কি না, সেটি দেখতে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখছেন।”

প্রধানমন্ত্রীর বহর গুলশান-১, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গুলিস্তান, শাহবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, ফার্মগেট ও মহাখালীসহ রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

পথে বিভিন্ন ট্রাফিক সিগন্যালেও নিয়ম মেনে গাড়ি থামাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে বলে জানান তার উপ-প্রেস সচিব।

সরকারি হিসাবে, এবার ঢাকায় প্রায় সাত লাখ পশু কোরবানি হয়েছে। এতে প্রায় ৫৫ হাজার টনের বেশি বর্জ্য সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকার দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts