নিউজ প্রবাসী ডেক্স :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি দেখা দেয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, লাউয়াছড়া বনাঞ্চলের ভেতরে তেলবাহী ট্রেনের একটি ট্যাংকার বগি লাইনচ্যুত হওয়ায় সাময়িকভাবে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে কুলাউড়া থেকে হাইড্রোলিক টুলভ্যান আনা হচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts