নিউজ প্রবাসী ডেক্স :

যশোর-এর শার্শা উপজেলার উলশী এলাকায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই গ্রামের মানুষজন খালের দুই পাড়ে এবং সড়কের পাশে জড়ো হয়ে অপেক্ষা করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সফর উপলক্ষে স্থানীয়দের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। অনেকে হাতে রজনীগন্ধা ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, যদিও তারা জানেন কাছে যাওয়ার সুযোগ নাও পেতে পারেন—তবুও দূর থেকেই শুভেচ্ছা জানাতে চান।
উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কার্যক্রম দিয়ে দিনের কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এই খালটি অতীতে জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন, যার স্মৃতি এখনো এলাকাবাসীর মনে জাগ্রত।
স্থানীয় প্রবীণরা জানান, সেই সময় হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে খাল খননে অংশ নিয়েছিলেন। আজ আবার সেই খাল পুনরুদ্ধারের উদ্যোগকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন কৃষকসহ সাধারণ মানুষ।
গ্রামবাসীর আশা, খাল পুনঃখনন হলে সেচব্যবস্থা উন্নত হবে এবং এলাকার কৃষিতে নতুন গতি আসবে। প্রধানমন্ত্রীর আগমন তাই শুধু একটি সফর নয়, বরং উন্নয়নের নতুন সম্ভাবনার প্রতীক হিসেবেই দেখছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts