নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর মহাখালীতে একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরোনো অফিসের কাছে এ আগুন লাগে।
আগুন লাগার পর ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে থাকে। ধোঁয়ার কুণ্ডলী আশপাশের এলাকা ছাড়িয়ে দূর থেকেও দেখা যায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনের বিস্তার ঠেকাতে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর এর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।