নিউজ প্রবাসী ডেক্স :

জামালপুর-এর মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভোররাতে প্রবল ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা খুকি বেগম এবং তার দুই মেয়ে ফাতেমা আক্তার ও ফরিদা আক্তার। তারা ঘরের ভেতরেই অবস্থান করছিলেন, যখন হঠাৎ ঝড়ে গাছ উপড়ে পড়ে ঘর চাপা দেয়।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালালেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts