নিউজ প্রবাসী ডেক্স:
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার (সাপ্লিমেন্টারি) ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ ০২ (দুই)টি বিষয়ে অকৃতকার্য (চতুর্থ বিষয় ব্যতীত) শিক্ষার্থীরা এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী ০১/১২/২০২৬ খ্রি. থেকে এই পরীক্ষা শুরু হবে।
অনলাইনে ফরম পূরণের সময়সীমা:
শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (Probable list) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রকাশ করা হবে। উক্ত তালিকা হতে আগামী ০৫/১১/২০২৬ খ্রি. থেকে ০৯/১১/২০২৬ খ্রি. তারিখের মধ্যে অনলাইনে ফরম পূরণ (eFF) সম্পন্ন করতে হবে।
ফি প্রদানের বিবরণ:
সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০/১১/২০২৬ খ্রি.।
• তত্ত্বীয় প্রতি পত্র/বিষয় (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী): ১২৫/- (একশত পঁচিশ টাকা)
• ব্যবহারিক প্রতি পত্র/বিষয় (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী): ২৫/- (পঁচিশ টাকা)
• এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি (জন প্রতি): ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা।
শিক্ষা বোর্ড থেকে সতর্ক করা হয়েছে যে, কোনো অবস্থাতেই নির্ধারিত সময়ের পর ফরম পূরণ বা ফি জমা দেওয়া যাবে না। বিস্তারিত তথ্য ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।