নিউজ প্রবাসী ডেক্স :

১৯ জুন: বাংলা সাহিত্যাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। একুশে পদকপ্রাপ্ত কবি ও দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী আর নেই। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একাধিকবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন তিনি। পাশাপাশি ব্লাড ইনফেকশন, কিডনি ও হৃদযন্ত্রের জটিলতাও ছিল।
কবির ছেলে শাবিব আল মুজাহিদী জানান, শুক্রবার দুপুরে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হলে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালান। শক থেরাপি দেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
আল মুজাহিদী বাংলা কবিতা ও সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সাহিত্য সম্পাদক হিসেবে তিনি নতুন লেখক ও কবিদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে দেশের সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts