নিউজ প্রবাসী ডেক্স :
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ। সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে। এ ফলের অপেক্ষায় রয়েছে ১৮ লাখ ২০ হাজারের বেশি পরীক্ষার্থী।
সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ফল প্রকাশের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সমন্বিত ফলাফল পোর্টাল এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
এদিকে কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। প্রতিটি পত্রের জন্য নির্ধারিত ফি দিয়ে অনলাইনে এ আবেদন করতে হবে।
ফলাফলের ভিত্তিতেই এবার একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। দেশে একাদশ শ্রেণিতে ২৬ লাখের বেশি আসন থাকায় এবারও বিপুলসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।