নিউজ প্রবাসী ডেক্স :
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী। গত ১৯ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম।
সোমবার সকালে ফল প্রকাশের পর এ তথ্য জানানো হয়। এর আগে ২০০৭ সালের পর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার আর কখনো এত নিচে নামেনি।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় প্রায় ১৮ লাখ ২০ হাজার শিক্ষার্থী। তাদের ফল প্রকাশকে ঘিরে সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল অপেক্ষা ও উৎকণ্ঠা।
পাসের হার কমে যাওয়ায় এবার বিপুলসংখ্যক শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল থেকে বঞ্চিত হয়েছে। অন্যদিকে যারা উত্তীর্ণ হয়েছে, তারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য পরবর্তী ধাপে আবেদন করতে পারবে।
এর আগে গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা তখন ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল।
এবারের ফল প্রকাশের মধ্য দিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হলো।