নিউজ প্রবাসী ডেক্স :
কনটেন্ট নির্মাতাদের কাজ সহজ করতে নতুন ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপ চালু করেছে ফেসবুক। এতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত ক্রিয়েটর সহকারী।
ক্রিয়েটরের কনটেন্টের ধরন, আগের পোস্টের পারফরম্যান্স, দর্শকের সম্পৃক্ততা ও ভবিষ্যৎ লক্ষ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত পরামর্শ দেবে এআই। কোন সময়ে পোস্ট করলে বেশি মানুষের কাছে পৌঁছাবে, কোন কনটেন্ট ভালো করছে কিংবা দর্শকদের মন্তব্যে কী ধরনের প্রতিক্রিয়া দেওয়া উচিত—এসব বিষয়েও সহায়তা করবে এটি।
এ ছাড়া গুরুত্বপূর্ণ কমেন্ট আলাদা করে দেখানো এবং ক্রিয়েটরের লেখার ধরন অনুসরণ করে সম্ভাব্য উত্তর তৈরির সুবিধাও থাকছে। তবে উত্তর প্রকাশের আগে তা সম্পাদনা ও অনুমোদনের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ক্রিয়েটরের হাতে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় আইওএস ব্যবহারকারী ক্রিয়েটরদের জন্য অ্যাপটি চালু করেছে মেটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts