নিউজ প্রবাসী ডেক্স:

কেনিয়ার কাছে এক পয়েন্টের ব্যবধানে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় কাবাডি দল। সিঙ্গাপুরকে ৬০-২৮ পয়েন্টে হারিয়ে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় জয় তুলে নিয়েছে মিজানুর-নাসিররা।

ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ বজায় রেখে শেষ পর্যন্ত ৩২ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি।

এ জয়ে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে চার পয়েন্ট। এর আগে কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কেনিয়ার কাছে ৩২-৩১ পয়েন্টে হারতে হয় দলকে।

কেনিয়ার বিপক্ষে অল্পের জন্য জয় হাতছাড়া হলেও সিঙ্গাপুরের বিপক্ষে বড় ব্যবধানের জয়ে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ।

গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে বুধবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। পরের ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই থাকবে দলের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts