নিজস্ব প্রতিবেদক :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে শুক্রবার দুপুরে স্থানীয় বিএনপি নেতা রাশেদ খানের কার্যালয়ে নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে দলীয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষ চলাকালে দায়িত্বরত পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে বাংলাদেশ পুলিশ–এর তিন সদস্য আহত হন।
এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই জাহিদ হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাবেক ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম, বিএনপি নেতা মতি মিয়া, মনিরুল ইসলাম, নুর আঙ্গির মন্ডল, পলাশ মন্ডল ও ওলাদ হোসেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts