নিউজ প্রবাসী ডেক্স :

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার ভোর ৬টার দিকে আগুন লাগার পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ভবনের একটি অংশ। আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা দ্রুত ওয়ার্ড ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দিলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ সর্দার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রধান ভবনের তৃতীয় তলার অপারেশন থিয়েটার এলাকায় আগুনের সূত্রপাত হয়। তখন কক্ষটি তালাবদ্ধ ছিল বলে জানিয়েছেন কয়েকজন কর্মচারী।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধোঁয়া ও আতঙ্কের কারণে কিছু সময়ের জন্য হাসপাতালের সেবাকার্য ব্যাহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts