গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার। এ দুই জেলার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিসিএস (পুলিশ) ক্যাডারের এ দুই কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts