নিউজ প্রবাসী ডেক্স:

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার ভোরে রাজধানীর নিকেতনের একটি মসজিদে মরিয়ম বেগমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ ফ্রিজিং ভ্যানে করে খুলনায় তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে গুলশানের নিকেতনে নিজের বাসায় হঠাৎ স্ট্রোক করেন মরিয়ম বেগম। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ অক্টোবর রাত পৌনে ২টার দিকে তাঁকে মগবাজারের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গন ও জনসমক্ষে অনুপস্থিত রয়েছেন চিত্রনায়িকা পপি। সহকর্মীদের সঙ্গেও তাঁর যোগাযোগ নেই বলে জানা গেছে। মায়ের মৃত্যুর খবরে ঢালিউড অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

একসময় ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন পপি। তাঁর অভিনয়জীবনের নানা কাজের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রপ্রেমীদের মনে জায়গা করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts