যশোর অফিস:
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে চোরাই মালসহ গ্রেপ্তার জিহাদ হাসান ওরফে বাবু (২৫) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত জিহাদ হাসান ইছালী ইউনিয়নের হাসিমপুর মধ্যপাড়া গ্রামের আরাফাত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই সকাল ১০টার দিকে হাসিমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালসহ জিহাদ হাসানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) জীবন কুমার দাস, এএসআই বালু মিয়া এবং এনএসআই কর্মকর্তা হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।
পরে গ্রেপ্তার জিহাদ হাসানকে আদালতে পাঠানো হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করেন যশোরের বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশের দাবি, জিহাদ হাসান এলাকায় চুরির সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts