নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকা বিভাগে দুজন, সিলেটে তিনজন, বরিশালে দুজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের শুরুতে হাম ছড়িয়ে পড়লেও ফেব্রুয়ারির শেষ দিক থেকে পরিস্থিতি আরও বিস্তৃত হয়। ১৫ মার্চ থেকে এ রোগের তথ্য ও পরিসংখ্যান নিয়মিত সংরক্ষণ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হাম শনাক্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯৪৪ জন। সব মিলিয়ে প্রায় ছয় মাসে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জন।

উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৪২৫ জন। এরপর সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭১, বরিশালে ৫৯, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন ১ হাজার ২৩৯ জন। তাদের মধ্যে ১ হাজার ১৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৬৭, চট্টগ্রামে ২৭১, সিলেটে ১৯৩, বরিশালে ১০৮, খুলনায় ৯৭, ময়মনসিংহে ৬৩, রাজশাহীতে ২৫ এবং রংপুরে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৪২০। এর মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।

দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ২৮২ জনের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এর আগে ২০০৫ সালে বাংলাদেশে ২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts