নিউজ প্রবাসী ডেক্স:
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়নের প্রতিশ্রুতি ও বাস্তবে অর্থ পাওয়ার মধ্যে ব্যবধান বাড়ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আসন্ন জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের দাবি জোরালোভাবে তুলে ধরতে সরকার, বেসরকারি খাত, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১ সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মেলন নিয়ে একটি জাতীয় অবস্থানপত্রও প্রকাশ করা হয়।
শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের লক্ষ্য শুধু তহবিল আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কার্যকর পরিবর্তন আনা এবং আন্তর্জাতিক পরিসরে নেতৃত্বের অবস্থান তৈরি করা। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে জলবায়ু পরিবর্তনবিষয়ক পৃথক শাখা খোলার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় এবং আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে সংশ্লিষ্ট সব পক্ষের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। বিশ্বনেতা ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে আলোচনার সময় দেশের সরকার, বিশেষজ্ঞ, বেসরকারি খাত ও নাগরিক সমাজের অভিন্ন অবস্থান থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
জলবায়ু অর্থায়নে উন্নত দেশগুলোর অনীহার সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, অর্থের সংকটের কথা তুলে ধরে নতুন প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে। অথচ যুদ্ধের ব্যয় মেটান