নিউজ প্রবাসী ডেক্স :
তরুণ নারীদের নেতৃত্বের সুযোগ তৈরি হলে তারা নিজেদের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘এনহ্যান্সিং উইমেনস পলিটিক্যাল লিডারশিপ’ প্রকল্পের জাতীয় প্রচার ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, দেশের ভবিষ্যৎকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ করতে তরুণ নারীদের মতামত, চিন্তা ও নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে।
জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় জানায়, এসডিজির সহায়তায় পরিচালিত এক বছর মেয়াদি এ প্রকল্পে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর সরকারি স্কুল, মাদ্রাসা এবং প্রান্তিক জনগোষ্ঠীর এক হাজারের বেশি কিশোরী ও তরুণী অংশ নেয়।
নেতৃত্ব বিকাশ, মেন্টরশিপ, নাগরিক শিক্ষা, নীতি সংলাপ ও অ্যাডভোকেসির মাধ্যমে তাদের নেতৃত্বের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়।
অনুষ্ঠানে ‘শি লিডস টুমরো’ নামে একটি কফি টেবিল বইয়ের মোড়ক উন্মোচন এবং প্রকল্পে অংশ নেওয়া তরুণীদের অভিজ্ঞতা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts