নিউজ প্রবাসী ডেক্স :

ঢাকার পল্লবীতে আট বছর বয়সী রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ রোববার। মাত্র পাঁচ কার্যদিবসে বিচারকাজ শেষ হওয়ায় মামলাটি দেশের বিচারিক ইতিহাসে অন্যতম দ্রুত নিষ্পন্ন হওয়া মামলার নজির হিসেবে আলোচনায় এসেছে।
নিহত শিশুর পরিবার আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে। রাষ্ট্রপক্ষও আদালতের কাছে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে। অন্যদিকে আসামিপক্ষ ন্যায়বিচার ও দণ্ড লঘুর আবেদন করেছে।
গত ১৯ মে রামিসার মরদেহ উদ্ধারের পর সারাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। দ্রুত তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল, সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক সম্পন্ন করে মামলাটি রায়ের পর্যায়ে আনা হয়।
এখন সবার নজর আদালতের দিকে। বহুল আলোচিত এই মামলায় কী রায় আসে, তা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts