নিউজ প্রবাসী ডেক্স :
ইরানের বিরুদ্ধে টানা দশম দিনের মতো সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সর্বশেষ প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার রাতে অভিযান শেষ হওয়ার তথ্য জানানো হয়। মার্কিন কর্তৃপক্ষের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের হামলার সক্ষমতা দুর্বল করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে ইরানও পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় জর্ডান ও ইরাকে কয়েকজন মার্কিন সেনা নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মার্কিন সেনা হতাহতের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে, চলমান সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল দ্রুত উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts