নিউজ প্রবাসী ডেক্স:

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে দশেরা উৎসবকে কেন্দ্র করে প্রকাশিত একটি পোস্টারে রাবণের দশটি মাথায় বিভিন্ন রাজনৈতিক নেতা ও আলোচিত ব্যক্তির ছবি দেখা গেছে। ‘সনাতন রক্ষা সংগঠন’ নামের একটি সংগঠন পোস্টারটি প্রচার করেছে। এতে ‘সনাতন ভারতের বিরোধী রাবণ’ কথাটি ব্যবহার করা হয়েছে।

পোস্টারটিতে ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক ছাড়াও ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আইনজীবী প্রশান্ত ভূষণ, সাবেক সংসদ সদস্য আজম খান এবং জর্জ সরোসের ছবি রয়েছে। এ ছাড়া সাবেক বিধায়ক আতিক আহমেদ ও মুক্তার আনসারি এবং মার্কিন রাজনীতিক ইলহান ওমরের ছবিও ব্যবহার করা হয়েছে।

দশেরা বা ‘রাবণ দহন’ উৎসব উপলক্ষে প্রচারিত এই পোস্টার ধর্মীয় আয়োজনের পাশাপাশি রাজনৈতিক বিতর্কেরও জন্ম দিয়েছে। মঙ্গলবার, ২০ অক্টোবর উত্তরপ্রদেশে উৎসবটি উদ্‌যাপনের কথা রয়েছে।

ভারতীয় একটি গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে লক্ষ্ণৌয়ের একটি স্থান থেকে সমাজবাদী পার্টির কর্মীদের পোস্টার সরিয়ে নিতে দেখা যায়।

পোস্টারে অখিলেশ যাদবের ছবি ব্যবহারের বিষয়ে সমাজবাদী পার্টির এক সংসদ সদস্য দাবি করেন, আগামী বছরের বিধানসভা নির্বাচন সামনে রেখে অখিলেশের জনপ্রিয়তা নিয়ে বিজেপি উদ্বিগ্ন।

তবে পোস্টারটির বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য বা প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts