নিউজ প্রবাসী ডেক্স:

দীপাবলির উৎসব শেষ হওয়ার পর ভারতের দিল্লি ও মুম্বাইসহ কয়েকটি শহরে বায়ুদূষণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের আলোচিত ইনফ্লুয়েন্সার ও রিয়্যালিটি শো তারকা উরফি জাভেদ। বাজি পোড়ানোর কারণে পরিবেশদূষণ সৃষ্টিকারীদের কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উরফি ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েকজনের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে অন্যদেরও দূষণের ভোগান্তি পোহাতে হচ্ছে। তাঁর মতে, উৎসব উদ্‌যাপনের নামে বাজি পোড়ানোর ফলে সাধারণ মানুষের জন্য পরিবেশ আরও বিপজ্জনক হয়ে উঠছে।

দীপাবলির পর দিল্লির বাতাসের মান নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। শহরটির একাধিক এলাকায় বায়ুমান গুরুতর পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে মুম্বাইয়ের বাতাসের মানও অবনতির দিকে। উৎসবের আগে সবুজ বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হলেও তা অমান্য করে রাতভর বাজি ফোটানোর অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও বিভিন্ন এলাকায় আতশবাজি পোড়ানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে শুধু উরফি জাভেদ নন, দীপাবলির পর পরিবেশদূষণ নিয়ে উদ্বেগ জানিয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দীপাবলি আলো, ভালোবাসা, পরিবার ও নতুন শুরুর উৎসব। কিন্তু প্রতিবছর উৎসব শেষে দূষিত বাতাস, বাজির বর্জ্য, শব্দদূষণ এবং পশুপাখির আতঙ্কের বিষয়গুলো সামনে আসে।

ভূমি আরও উল্লেখ করেন, আতশবাজি থেকে নির্গত ক্ষুদ্র কণা বাতাসের গুণমান আরও খারাপ করে। এর প্রভাব শিশু, প্রবীণ, শ্বাসকষ্টে ভোগা মানুষ এবং পশুপাখির ওপর সবচেয়ে বেশি পড়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts