নিউজ প্রবাসী ডেক্স :

প্রায় দুই দশক পর নির্বাচিত সরকার হিসেবে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে সরকার গঠনের পর বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট ঘোষণা করবে দলটি।
বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট তুলে ধরবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট স্বাধীন বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট হিসেবে ইতিহাসে স্থান পেতে যাচ্ছে।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের সর্বশেষ বাজেট উপস্থাপিত হয়েছিল ২০০৬-০৭ অর্থবছরে। সে সময় অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন প্রয়াত এম সাইফুর রহমান। এরপর দীর্ঘ রাজনৈতিক পালাবদল, তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তী সরকারের সময় অতিক্রম করে আবারও সংসদে বাজেট উপস্থাপনের সুযোগ পেল বিএনপি।
স্বাধীনতার পর ১৯৭২ সালে তাজউদ্দীন আহমদের হাত ধরে যে বাজেট যাত্রার সূচনা হয়েছিল, সেই ধারাবাহিকতায় এবার স্বাধীন বাংলাদেশের পঞ্চদশ ব্যক্তি হিসেবে জাতীয় বাজেট উপস্থাপন করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার পর ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি ও জনকল্যাণমূলক কর্মসূচিকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts