নিউজ প্রবাসী ডেক্স :

ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজনের পর্দা উঠছে আজ। ৪৮ দল, ১০৪ ম্যাচ এবং তিন দেশের যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। একদিকে যেমন শিরোপার লড়াইয়ে নামছে বিশ্বের সেরা দলগুলো, অন্যদিকে নানা বিতর্ক ও সমালোচনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিশ্বকাপ মানেই আবেগ, স্বপ্ন আর অনিশ্চয়তার মিশেল। তবে এবারের আসরকে ঘিরে আগ্রহের অন্যতম কারণ লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপ। দুই মহাতারকার সামনে রয়েছে নিজেদের কিংবদন্তিকে আরও উজ্জ্বল করার সুযোগ। একই সঙ্গে নজর থাকবে স্পেনের তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল, ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং ব্রাজিলের নতুন প্রজন্মের তারকাদের দিকে।
প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ১০৪টি ম্যাচ। ৩৯ দিনব্যাপী এই আসর ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘ বিশ্বকাপ হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে।
তবে মাঠের লড়াইয়ের বাইরেও আলোচনায় রয়েছে বেশ কিছু বিষয়। যুক্তরাষ্ট্র-ইরান রাজনৈতিক উত্তেজনা, ভিসা জটিলতায় ভোগান্তি, টিকিটের অস্বাভাবিক মূল্য এবং পরিবেশগত ক্ষতির আশঙ্কা ইতোমধ্যেই বিশ্বকাপকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে।
সব বিতর্ক ছাপিয়ে শেষ পর্যন্ত নজর থাকবে মাঠের খেলায়। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি শিরোপা ধরে রাখতে পারবে, নাকি ব্রাজিলের বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ স্বপ্ন পূরণ হবে? ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন কিংবা শক্তিশালী ফ্রান্স-ইংল্যান্ডও রয়েছে দাবিদারদের তালিকায়।
এক মাসেরও বেশি সময় ধরে চলা এই মহাযজ্ঞে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন সবুজ মাঠের দিকে। কারণ শেষ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাস লেখা হয় মাঠের নায়কদের হাতেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts