নিউজ প্রবাসী ডেক্স :
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের হওয়া দুটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, আদালত রুল বহাল রেখে দুই মামলায় তাঁর মক্কেলকে জামিন দিয়েছেন। এর আগে আরও তিনটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন ব্যারিস্টার সুমন। তবে সেসব জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া বিচারিক আদালতে তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর গভীর রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানা এবং হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts